একুশের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন মন্ত্রীর আসন বদলাতে পারে - The News Lion

একুশের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন মন্ত্রীর আসন বদলাতে পারে

 


দি নিউজ লায়নঃ    তৃণমূলের প্রথম তালিকা ঘোষণা হতে পারে আজই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু-দফায় ৬০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন। এই তালিকা অনুযায়ীই আসন্ন বিধানসভা নির্বাচনে উদ্ভুত পরিস্থিতি বিচারে তিন মন্ত্রীর আসন বদলের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। সূত্র মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন মন্ত্রীর আসন বদলাতে পারে। 


আর এই জল্পনায় প্রথমেই আসবে চন্দ্রিমা ভট্টাচার্যের নাম। চন্দ্রিমা ভট্টাচার্য উত্তর কাঁথির বিধায়ক। এবার শুভেন্দুর দলবদলে এই আসনটি তৃণমূলের কাছে খুবই ঝুঁকিপূর্ণ। তাই এই আসনটি থেকে সরানো হতে পারে চন্দ্রিমাকে। তাঁকে ফের ফিরিয়ে নিয়ে যাওয়া হতে পারে তাঁর উত্তর দমদম আসনে। 


এরপর আসন বদলাতে পারে পূর্ণেন্দু বসুর। পূর্ণেন্দু বসু রাজারহাট গোপালপুরের বিধায়ক। তাঁকে রাজারহাট-গোপালপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে ঝাড়গ্রামের কোনও আসনে। এই সম্ভাবনা নিয়ে তৃণমূলের অন্দরে কথা চলছে।  এছাড়াও বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে রাসবিহারী কেন্দ্রের পরিবর্তে দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও আসনে প্রার্থী করা হতে পারে।রাসবিহারী এলাকায় শোভনদেবের সঙ্গে স্থানীয় কাউন্সিলর ও নেতাদের বনিবনা নিয়ে চিন্তিত হয়েই শোভনদেবকে সরানো হতে পারে বলে জল্পনা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.